বিজ্ঞাপন

পিরোজপুরে মাদকবিরোধী পদযাত্রা ও সচেতনতামূলক স্টিকারিং কর্মসূচি অনুষ্ঠিত

মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও বেগবান করা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুরে পদযাত্রা ও সচেতনতামূলক স্টিকারিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।রোববার (২৬ জুলাই) সকাল ৯টায় জেলা প্রশাসনের সহযোগিতায় এবং মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ এর আয়োজনে জেলা প্রশাসকের বাংলোর সামনে থেকে পদযাত্রাটি শুরু হয়। জেলা প্রশাসক আবু সাঈদ এর নেতৃত্বে পদযাত্রাটি শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয়, টাউন মাধ্যমিক বিদ্যালয়, করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষাপ্রতিষ্ঠান, দোকান ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মাদকবিরোধী সচেতনতামূলক স্টিকার লাগানো হয়। কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ, মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ এর আহ্বায়ক ও সিনিয়র সাংবাদিক মো. মনিরুজ্জামান নাসিম আলী, প্রধান সমন্বয়কারী অধ্যাপক মো. শাহ আলম, সদস্য অধ্যক্ষ হোসনেয়ারা জেসমিন, যুগ্ম আহ্বায়ক ও অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদ জেলা সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) মো. হাবিবুর রহমান, প্রভাষক মো. লুৎফর রহমান, উদীচী শিল্পীগোষ্ঠী জেলা সংসদের সভাপতি ও সাংবাদিক খালিদ আবু, দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট মেহেদী হাসান, পজিটিভ পিরোজপুরের সাধারণ সম্পাদক ও সাংবাদিক জুবায়ের আল মামুন, জাতীয় সাংবাদিক সংস্থা জেলা সভাপতি হাসান মামুনসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ। কর্মসূচি চলাকালে জেলা প্রশাসক শহরের বিভিন্ন সড়কের পাশে অবৈধভাবে রাখা নির্মাণসামগ্রী ও আসবাবপত্র দ্রুত অপসারণের নির্দেশ দেন। একই সঙ্গে তিনি ১৮ বছরের নিচের শিক্ষার্থী ও অপ্রাপ্তবয়স্কদের কাছে সিগারেট বা অন্যান্য তামাকজাত পণ্য বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের কঠোরভাবে নির্দেশনা দেন এবং এ বিষয়ে প্রচলিত আইন মেনে চলার আহ্বান জানান। বক্তারা বলেন, মাদকাসক্তি তরুণ সমাজ ও দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মারাত্মক সামাজিক ব্যাধি। এ থেকে সমাজকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের সমন্বিত উদ্যোগের পাশাপাশি সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তারা আরও বলেন, প্রচলিত আইন অনুযায়ী অপ্রাপ্তবয়স্কদের কাছে তামাকজাত পণ্য বিক্রি বা সরবরাহ দণ্ডনীয় অপরাধ। তাই আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বিজ্ঞাপন

পড়ুন:সোনারহাট উচ্চ বিদ্যালয়ে ‘মাদক ও মানব পাচারকে না বলুন’ শীর্ষক সচেতনতামূলক আলোচনা সভা

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন