গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়ন পরিষদ এলাকা থেকে ১ হাজার পিস ট্যাপেনটাডল (Tapentadol) ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
রোববার (২৬ জুলাই) দুপুরে স্থানীয়রা তাদের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১ হাজার পিস ট্যাপেনটাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।
আটকরা হলেন রিফাত হোসেন (২৮) ও নাঈম মিয়া (৩০)। উভয়ের বাড়ি উপজেলার মদনখালী এলাকায়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, উদ্ধার হওয়া ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে। আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
পড়ুন:সোনারহাট উচ্চ বিদ্যালয়ে ‘মাদক ও মানব পাচারকে না বলুন’ শীর্ষক সচেতনতামূলক আলোচনা সভা
ইমি/


