বিজ্ঞাপন

শহিদ সাজিদ স্মরণে জবিতে তিন দিনব্যাপী ফটোগ্রাফি প্রদর্শনী শুরু

শহিদ সাজিদকে স্মরণ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ষষ্ঠ জগন্নাথ বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগ ফটোগ্রাফি প্রতিযোগিতা ও প্রদর্শনী’। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির আয়োজনে রোববার (২৬ জুলাই) আনুষ্ঠানিকভাবে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির উপদেষ্টা ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আশরাফুল আলম।

উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক ড. আশরাফুল আলম বলেন, ‘ফটোগ্রাফি কেবল একটি শিল্প নয়, এটি ইতিহাস ধরে রাখার এবং সামাজিক পরিবর্তনের একটি শক্তিশালী মাধ্যম। শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ ও সৃজনশীল চর্চায় এ ধরনের প্রতিযোগিতা ও প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’ তিনি এ আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদের সৃজনশীল পথচলাকে সাধুবাদ জানান।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি বলেন, ‘শহিদ সাজিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজিত এ প্রদর্শনী তরুণ আলোকচিত্রীদের জন্য একটি বড় প্ল্যাটফর্ম। জবির শিক্ষার্থীদের ক্যামেরায় ধারণ করা গল্পগুলো দর্শনার্থীদের ভাবাবে ও অনুপ্রাণিত করবে বলে আমরা বিশ্বাস করি। নতুনদের সৃজনশীলতাকে উৎসাহিত করতেই আমাদের এ প্রয়াস।’

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির সদস্য এবং তরুণ আলোকচিত্রীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, তিন দিনব্যাপী এ প্রদর্শনীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের তোলা নির্বাচিত ও সেরা আলোকচিত্র স্থান পেয়েছে। এতে শিক্ষার্থীদের সৃজনশীলতা, দৃষ্টিভঙ্গি ও ফটোগ্রাফির মাধ্যমে গল্প বলার নানা প্রয়াস তুলে ধরা হয়েছে।

প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সবার জন্য উম্মুক্ত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন : ঝিনাইদহে এনসিপির ‘জুলাই জাগরণ’ পদযাত্রা ও সমাবেশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন