বিজ্ঞাপন

গাজীপুরে অভিযানে জাল টাকা সদৃশ নোট, মাদক সেবনের সরঞ্জাম ও দেশীয় অস্ত্র উদ্ধার; গ্রেফতার ২

গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকার ৫৫ নম্বর ওয়ার্ডের চুরি ফ্যাক্টরি মহল্লার লাল মসজিদের পেছনে আকস্মিক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকা সদৃশ নোট, মাদক সেবনের সরঞ্জাম এবং দেশীয় অস্ত্র উদ্ধার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। এ সময় কামালের ছেলে আলমসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৬ জুলাই) পরিচালিত এ অভিযানে কামাল ও আমেনা বেগমের মালিকানাধীন একটি দোতলা ভবনের কক্ষ থেকে এসব আলামত উদ্ধার করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদারের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

পুলিশ জানায়, মহানগর এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : সিরাজগঞ্জে দুই স্কুলছাত্রী অপহরণের চেষ্টায় যুবক আটক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন