বিজ্ঞাপন

কুষ্টিয়ায় ৭দিনব্যাপী বৃক্ষমেলা শুরু

“বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে কুষ্টিয়ায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে ৭দিনব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। আজ ২৭ জুলাই (সোমবার) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ তৌহিদ বিন-হাসান।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় অধিক পরিমাণে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করতে হবে। গাছ শুধু লাগালেই হবেনা। তার পরিচর্যা করতে হবে। সব কাজে চ্যালেঞ্জ থাকবেই। সেই চ্যালেঞ্জকে উৎরে উঠতে হবে। গাছ শুধু লাগালেই হবে না। গাছের দেখভাল করতে হবে। গাছের ফলমুল খেলে শরীর সুস্থ থাকবে। বাচ্চারা আমাদের ভবিষ্যৎ। তাই তাদেরকে গাছের বিষয়ে জানাতে হবে।

কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকির হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন।
এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুষ্টিয়ার উপপরিচালক কৃষিবিদ ড. মোঃ শওকত হোসেন ভূঁইয়া, জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, কুষ্টিয়ার বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল আলম, সহ নার্সারী মালিকরা উপস্থিত ছিলেন।

এর আগে ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬’ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে একটি বর্ণাঢ্য র‌্যালী শুরু হয়। একটি র‌্যালীটি কালেক্টরেট চত্বরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ শেষে মেলা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক। পরে প্রধান অতিথি সহ অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ আয়োজনে এই মেলায় ৩০টি স্টলে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রয়ের ব্যবস্থা করা হয়েছে। মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্যে উম্মুক্ত থাকবে।

পড়ুন : শাপলা চত্বর হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন