জামালপুরে বেপরোয়া গতির ট্রাকের চাপায় এক পথচারী নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার সকালে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের সদর উপজেলার দিগপাইত কাঁচাবাজার এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
নিহত আতাউর রহমান ননি দিগপাইত বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ছিলেন। তিনি দিগপাইত পূর্বপাড়া এলাকার মৃত মফিজুর ইসলামের ছেলে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন মো. হাফেজ। তিনি দিগপাইতের মাটিজানি গ্রামের মৃত চান মিয়ার ছেলে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার ওসি নাজমুস সাকিব জানান, টাঙ্গাইল থেকে জামালপুরগামী একটি বেপরোয়া গতির ট্রাক দিগপাইত কাঁচাবাজারের সামনে দুই পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই আতাউর রহমান ননি নিহত এবং মো. হাফেজ গুরুতর আহত হন।
পুলিশ ট্রাকটি আটক করতে সক্ষম হলেও দুর্ঘটনার পর চালক পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
পড়ুন : ৩০ জুলাই সিএনজি স্টেশন বন্ধের কর্মসূচি প্রত্যাহার
সা/


