কুষ্টিয়ায় দৌলতপুর উপজেলায় বিভিন্ন সময়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩৬টি পরিবারকে মাঝে দেড় বান্ডিল করে ঢেউটিন এবং পরিবারপ্রতি ৪হাজার ৫’শ টাকা করে চেক প্রদান করা হয়েছে।
আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে টিন ও চেক বিতরন করেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহাম্মেদ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য গুহ, সংশ্লিষ্ট কর্মকর্তা, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সহ উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
পড়ুন : বিরল উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম মুক্ত উপজেলা ঘোষণা


