বিজ্ঞাপন

ইন্ডিয়ান আইডলের ট্রফি জিতলেন জ্যোতির্ময়ী

ভারতের জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর ১৬তম আসরে বিজয়ী হয়েছেন ওড়িশার জ্যোতির্ময়ী নায়ক।

বিজ্ঞাপন

এ প্রতিযোগিতায় ফার্স্ট রানার-আপ নির্বাচিত হয়েছেন জবলপুরের তানিষ্ক শুক্লা। রবিবার (২৬ জুলাই) দীর্ঘ ১০ মাসের জার্নি শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

রবিবার (২৬ জুলাই) বসেছিল ১৬তম আসরের গ্র্যান্ড ফিনালে। চূড়ান্ত মঞ্চে লড়াই করেন—জ্যোতির্ময়ী নায়ক, অংশিকা চোঙ্কার, মনরাজ বীর সিং, মাইসকমি বসু, সুহাইল সুফি এবং তানিষ্ক শুক্লা। সবাইকে হারিয়ে বিজয়ের মালা পরেন জ্যোতির্ময়ী।

ট্রফির পাশাপাশি ২০ লাখ রুপি পুরস্কার জিতে নেন জ্যোতির্ময়ী নায়ক। দর্শকদের কাছ থেকে সবচেয়ে বেশি ভোটও পেয়েছেন তিনি। এ আসরে তৃতীয় স্থান অধিকার করেছেন মনরাজ বীর সিং। অন্য রানার্স-আপরা পুরস্কার হিসেবে পেয়েছেন ৫ লাখ রুপি করে।

বিজয়ের পর আবেগাপ্লুত হয়ে পড়েন জ্যোতির্ময়ী নায়ক। অনুভূতি ব্যক্ত করে তিনি বলেন, “ইন্ডিয়ান আইডলের সিজন ১৬-এ বিজয়ী হওয়াটা আমার কাছে এখনো অবিশ্বাস্য মনে হচ্ছে। একটি স্বপ্নকে সঙ্গী করে অডিশনে অংশ নেওয়া, তারপর বিজয়ীর মঞ্চে দাঁড়ানো—এই পুরো জার্নি সত্যিই আমার জীবন বদলে দিয়েছে। প্রতিটি পারফরম্যান্স আমাকে আরো ভালো গায়িকা, আরো দক্ষ পারফর্মার, আরো পরিণত মানুষ হয়ে ওঠার চ্যালেঞ্জ দিয়েছে। এই পথচলায় যা কিছু শিখেছি, তা আজীবন সযত্নে মনে রাখব।”

কৃতজ্ঞতা প্রকাশ করে জ্যোতির্ময়ী বলেন, “আমার প্রতিভা তুলে ধরার জন্য অসাধারণ একটি মঞ্চ দেওয়া এবং আজকের শিল্পী হিসেবে নিজেকে গড়ে তুলতে সহায়তা করার জন্য সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন ও ফ্রিম্যান্টল-এর প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।”

ওড়িশার ভুবনেশ্বরের সন্তান জ্যোতির্ময়ী নায়ক। ইতোমধ্যে একাধিক ওড়িশা সিনেমায় প্লেব্যাক করেছেন। গানকে শুধু বিনোদন নয়, নিরাময়ের মাধ্যম হিসেবেও ব্যবহার করেন এই শিল্পী। ক্যানসার আক্রান্ত রোগী ও মানসিক অবসাদগ্রস্তদের গান শুনিয়ে মানসিক শক্তি জোগান। ভুবনেশ্বরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের থেরাপি দিয়ে থাকেন তিনি।

পড়ুন :সালমানের সিনেমার টিজার সরিয়ে নিতে আদালতের নির্দেশ

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন