বিজ্ঞাপন

সৌদি-ওমানের সঙ্গে জরুরি বৈঠক ইরানের

গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সৌদি আরব ও ওমানের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনা করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পৃথক টেলিফোনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদির সঙ্গে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

আইআরএনএর প্রতিবেদনে বলা হয়, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনা করেন তিন দেশের প্রতিনিধিরা। আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে পারস্পরিক সহযোগিতা ও যৌথ কূটনৈতিক প্রচেষ্টা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তারা।

আলোচনায় যুক্তরাষ্ট্রের ‘আগ্রাসী কর্মকাণ্ডের’ কারণে হরমুজ প্রণালিতে তৈরি হওয়া নিরাপত্তা উদ্বেগ নিয়েও আলোচনা হয়। এ পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত আঞ্চলিক উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন সংশ্লিষ্টরা।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে এই আলোচনা এমন এক সময়ে অনুষ্ঠিত হলো, যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। এর প্রভাব আন্তর্জাতিক বাণিজ্য ও তেল সরবরাহে পড়তে পারে—এমন উদ্বেগও রয়েছে।

তবে এই বৈঠকে কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না, তা জানা যায়নি।

পড়ুন: হেপাটাইটিস: প্রকার, কারণ, লক্ষণ ও প্রতিরোধ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন