জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার দাবি করেছেন, একসময় যে রাজনৈতিক দল ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান দিত, এখন তাদের অবস্থান ‘সবার আগে বিএনপি’-তে রূপ নিয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর মগবাজারে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
বিএনপির সমালোচনা করে মিয়া গোলাম পরওয়ার বলেন, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখল বাণিজ্য নির্বিঘ্নে পরিচালনার উদ্দেশ্যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় লোকজনকে নিয়োগ দেওয়া হচ্ছে।
এ সময় নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব পদে দলীয় ব্যক্তি হিসেবে অভিযুক্ত শামসুল আলমের নিয়োগের সমালোচনা করে জামায়াতে ইসলামী। দলটির দাবি, তিনি ওই পদে বহাল থাকলে ভবিষ্যতে স্থানীয় সরকার নির্বাচন স্বচ্ছ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হওয়া কঠিন হবে।
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে অবিলম্বে শামসুল আলমকে অতিরিক্ত সচিবের পদ থেকে প্রত্যাহারের দাবি জানায় দলটি।
সংবাদ সম্মেলনে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জনগণের নিরাপত্তা নিয়ে উদ্বেগও প্রকাশ করেন জামায়াতে ইসলামীর নেতারা।
পড়ুন: দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
আর/


