সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এর বিজ্ঞান বিষয়ক সংগঠন ‘নিটার সাইন্স সোসাইটি (NITER Science Society – NSS)’-এর ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
গত ২১ জুলাই ২০২৬ তারিখে নিটার প্রাঙ্গণে আয়োজিত ১৬তম ব্যাচের অরিয়েন্টেশন প্রোগ্রামের সমাপনী পর্বে নতুন এই কমিটির আত্মপ্রকাশ ঘটে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের লেকচারার এবং সংগঠনের কো-মডারেটর শাকিলা শাফিক নতুন কমিটির নাম ঘোষণা করেন।
কমিটি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি আশিকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক সালেহীন বাঁধন এবং সাবেক অফিস ও আইটি সম্পাদক মোহাম্মদ মামুন অর রশীদ তাসীন।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন লাবিবা সালওয়া ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন শুভ কুমার দাস।
কমিটির অন্যান্য পদে দায়িত্ব প্রাপ্তরা হলেন: সহ-সভাপতি (অ্যাডমিন অ্যান্ড অর্গানাইজিং) সামিয়া আনোয়ার নিশাত, সহ-সভাপতি (এইচআরএম) অমর্ত্য চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মো: আশরাফুজ্জামান আবিদ, কোষাধ্যক্ষ অমিত সরকার, সহকারী কোষাধ্যক্ষ শাহরিয়ার সৌরভ, সাংগঠনিক সম্পাদক এইচ. এম. আহসান হাবীব কুশল, সহকারী সাংগঠনিক সম্পাদক মোঃ সাদিকুর রহমান ও ফারদিন আহমেদ এবং জুনিয়র এক্সিকিউটিভ (অর্গানাইজিং) এ. এস. এম. নাফিস।
অফিস ও আইটি বিভাগে সম্পাদক পদে মোঃ সালমান, সহকারী সম্পাদক সৈয়দ ইফরাত হাসান মাহিন, সিনিয়র এক্সিকিউটিভ অরিজিৎ সরকার ও জুনিয়র এক্সিকিউটিভ মোঃ আবদুল্লাহ আল মাহাদী হাসান খান দায়িত্ব লাভ করেছেন।
ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে সম্পাদক মেহেদী হাসান আকাশ এবং সহকারী সম্পাদক হিসেবে অনির্বাণ রক্ষিত ও ওয়াহিদ ফারহান মনোনীত হয়েছেন।
এছাড়া পাবলিক রিলেশন বিভাগে সম্পাদক আফরোজা আলম তানি এবং সহকারী সম্পাদক হিসেবে সাদ ইবনে সোবহান তালহা ও মশিউর রহমান জিফাত দায়িত্ব পেয়েছেন।
নতুন কমিটির সদস্যরা বিজ্ঞানচর্চা, গবেষণামুখী কার্যক্রম, উদ্ভাবনী উদ্যোগ এবং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে নিটারে বিজ্ঞানমনস্ক পরিবেশ আরও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
পড়ুন : গবেষণা ও উদ্ভাবনে উদ্বুদ্ধ করতে নিটার সাইন্স সোসাইটির ১৬তম ব্যাচের ওরিয়েন্টেশন


