বিজ্ঞাপন

ঐতিহ্যবাহী টুবিয়া বাজারে ‘বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

নির্দিষ্ট স্থানে ময়লা ফেলুন,বাজারের পরিবেশ সুন্দর রাখুন,আমাদের বাজার,আমরাই রাখব পরিষ্কার’এই উদ্দীপনামূলক স্লোগানকে সামনে মাদারীপুরের ঐতিহ্যবাহী টুবিয়া বাজারে পালিত হলো ‘বিশেষ পরিচ্ছন্নতা অভিযান’।

বিজ্ঞাপন

বুধবার (২৯ জুলাই) সকাল থেকে দুপর প্রযর্ন্ত সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঐতিহ্যবাহী টুবিয়া বাজার প্রাঙ্গণে বাজারের ব্যবসায়ী,বাজারের ইজারাদার এবং সামাজিক সংগঠন ‘বিডি ক্লিন’-এর যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঘটমাঝি ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক খলিলুর রহমান দর্জী। তিনি বাজারের পরিবেশ সুস্থ ও পরিচ্ছন্ন রাখতে সকল ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং সবসময় ব্যবসায়ীদের পাশে থাকার কথা জানান।

এসময় গ্রাম ডাক্তার ছরোয়ার হোসেনের সভাপতিত্বে ও টুবিয়া বাজারের ইজারাদার সাংবাদিক ইমদাদুল হক মিলনের সঞ্চালনায়,আরও উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য আসাদুজ্জামান বাদল, আদর্শ কল্যাণ ফোরামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস্কান্দার আলী মাতুব্বর, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা খান মাসুদ রানা, স্থানীয় ব্যবসায়ী আ. ছালাম খান, আ. জব্বার মাতুব্বর, হানিফ তালুকদার, ইদ্রিস মোল্লা, শেরজামাল ফকির ও এনামুল মৃধা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। কর্মসূচি থেকে উপস্থিত সকলে টুবিয়া বাজারকে সবসময় প্লাস্টিক ও বর্জ্যমুক্ত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

পড়ুন : চুলায় নেই গ্যাস, সিএনজি স্টেশনেও দীর্ঘ লাইন; গ্যাস সংকট আরও তীব্র

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন