বিজ্ঞাপন

মিরাজকে বাদ দিয়ে নতুন ওয়ানডে অধিনায়ক লিটন

সাদা বলের ক্রিকেটে সাম্প্রতিক পারফরম্যান্স ও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হারের পর গুঞ্জনটাই সত্যি হলো। বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলের অধিনায়কত্ব হারাতে হলো মেহেদী হাসান মিরাজকে। তার জায়গায় ওয়ানডে দলের নতুন অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে লিটন দাসকে।

বুধবার (২৯ জুলাই) মিরপুরে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তৃতীয় বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে আগে থেকেই টি-টোয়েন্টি দলের নেতৃত্ব সামলানো লিটন এখন থেকে সাদা বলের দুই ফরম্যাটেই (ওয়ানডে ও টি-টোয়েন্টি) টাইগারদের নেতৃত্ব দেবেন।

গত বছরের জুনে নাজমুল হোসেন শান্তর পরিবর্তে মিরাজকে অধিনায়ক করা হয়েছিল এবং চলতি বছরের এপ্রিলে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড তাকে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব দিয়েছিল। তবে বিশ্বকাপের দেড় বছর আগেই বর্তমান তামিম খানের নেতৃত্বাধীন বোর্ড এই বড় পরিবর্তন আনল।

বিজ্ঞাপন

মিরাজের নের্তৃত্বে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলেও কিছুদিন আগে জিম্বাবুয়ের কাছে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরে যায়। সব মিলিয়ে বিদেশের মাটিতে মিরাজ ১৩ ম্যাচে মাত্র দুটিতে জিতেছেন। তাতেই কপাল পুড়ুছে তার।

এদিকে ওয়ানডে দলের সহ-অধিনায়ক করা হয়েছে মিডল অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয়কে। যথারীতি টেস্ট দলের নেতৃত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত। সাদা পোশাকে তার ডেপুটি হিসেবে থাকবেন মিরাজ।    

পড়ুন : অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন