বিজ্ঞাপন

আর্থিক প্রতারণায় অভিযোগ সোহম চক্রবর্তীর বিরুদ্ধে

টালিউডের জনপ্রিয় অভিনেতা এবং পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের সাবেক বিধায়ক সোহম চক্রবর্তী আবারও আর্থিক অনিয়মের অভিযোগে আলোচনায় এসেছেন। এবার একটি সিনেমা নির্মাণের নামে এক ব্যবসায়ীর কাছ থেকে সাড়ে ৬৮ লাখ রুপি নিয়ে আত্মসাৎ ও বিশ্বাসভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, হুগলির আরামবাগের বাসিন্দা ব্যবসায়ী শেখ শাহিদ ইমাম গত মঙ্গলবার রাতে কলকাতার চারু মার্কেট থানায় অভিযোগ করেন। তার দাবি, ২০২১ সালে সিনেমা নির্মাণের আশ্বাস দিয়ে সোহম তার কাছ থেকে ৬৮ লাখ রুপি নেন। পরে সিনেমাটি মুক্তি পেয়ে ব্যবসায়িকভাবে সফল হলেও তিনি বিনিয়োগের অর্থ বা প্রতিশ্রুত মুনাফার কোনো অংশই পাননি।

অভিযোগে আরও বলা হয়েছে, পাওনা টাকা ফেরতের জন্য বারবার যোগাযোগ করলেও সোহম নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যান। একপর্যায়ে কলকাতার সাউথ সিটি মলের পার্কিং এলাকায় সোহমের এক সহযোগীর কাছে টাকা চাইলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও দাবি করেন শাহিদ। অভিযোগ অনুযায়ী, ওই সহযোগী সোহমের রাজনৈতিক প্রভাবের কথাও উল্লেখ করে তাকে ভয়ভীতি দেখান।

ব্যবসায়ী শাহিদের ভাষ্য, পরবর্তীতে তিনি সরাসরি সোহম চক্রবর্তীর সঙ্গেও যোগাযোগ করেন। তার দাবি, সিনেমার স্যাটেলাইট স্বত্ব বিক্রি করে উল্লেখযোগ্য অর্থ আয় হলেও তাকে কোনো টাকা পরিশোধ করা হয়নি।

তবে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ এবারই প্রথম নয়। চলতি বছরের জুন মাসেও তার বিরুদ্ধে এক কোটি ৫ লাখ রুপি প্রতারণার অভিযোগ ওঠে। সে সময়ও অভিযোগ ছিল, সিনেমা নির্মাণের নামে অর্থ নেওয়ার পর কাজ সম্পন্ন না করা এবং টাকা ফেরত চাইলে রাজনৈতিক পরিচয়ের প্রভাব দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে।

এ ছাড়া প্রায় এক বছর আগে নিউ টাউনের একটি রেস্টুরেন্টে মালিকের সঙ্গে বচসা ও হাতাহাতির ঘটনায়ও সমালোচনায় পড়েছিলেন এই অভিনেতা। নতুন অভিযোগের পর বিষয়টি নিয়ে আবারও টালিউড ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। তবে এ ঘটনায় সোহম চক্রবর্তীর পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পড়ুন:অসুস্থ অভিনেতার চিকিৎসার দায়িত্ব নিলেন অভিনেত্রী মুক্তি

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন