বিজ্ঞাপন

ডেভিড ইমনকে আদালতে সোপর্দ

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী এবং একাধিক হত্যা ও চাঁদাবাজি মামলার আসামি মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তারের পর চট্টগ্রামে আনা হয়েছে। বুধবার (২৯ জুলাই) বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় যশোরের ঝিকরগাছা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, বুধবার (২৯ জুলাই) ভোরে যশোর ও চট্টগ্রাম জেলা পুলিশের যৌথ অভিযানে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে চেকপোস্ট বসিয়ে একটি প্রাইভেটকার তল্লাশির সময় তাকে ও তার সহযোগীদের গ্রেপ্তার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে তিনি নিজের বেশভূষা ও গোঁফ পরিবর্তন করেছিলেন।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা পুলিশ কার্যালয়ে প্রেস ব্রিফিং শেষ করে আদালতে নেওয়ার জন্য তাকে প্রিজন ভ্যানে তোলা হয়। এ সময় ভ্যানে ওঠার পর নিরাপত্তা বেষ্টনীর ভেতর থেকে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমার অনেক কিছু বলার আছে বললেও, তাৎক্ষণিকভাবে পুলিশ সদস্যদের বাধায় তিনি আর কোনো কথা বলতে পারেননি।

পুলিশ সূত্রে জানা গেছে, ডেভিড ইমন বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে ‘বড় সাজ্জাদ’-এর অন্যতম প্রধান সহযোগী। তার বিরুদ্ধে বাকলিয়ায় জোড়া খুন, পতেঙ্গায় ঢাকাইয়া আকবর হত্যা এবং সাম্প্রতিক সময়ে ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানে হামলা ও চাঁদাবাজিসহ ১১টিরও বেশি গুরুতর অপরাধের মামলা রয়েছে।

প্রেস ব্রিফিং ও আইনি প্রক্রিয়া শেষে কঠোর পুলিশি প্রহরায় বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের উদ্দেশ্যে নেওয়া হয়।

পড়ুন : চিকিৎসায় ওষুধের পাশাপাশি মানবিক আচরণের ওপর জোর স্বাস্থ্যমন্ত্রীর

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন