বিজ্ঞাপন

৩ দিনের সফরে ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর । আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বিজ্ঞাপন

এটাই তার প্রথম বাংলাদেশ সফর। কূটনৈতিক মহল এ সফরকে বাংলাদেশের পররাষ্ট্রনীতির গতিপথ মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে।

ঢাকা সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সার্জিও গোর।

এদিন সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। পরে রাতে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে অর্থমন্ত্রীর সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে।

শুক্রবার কক্সবাজার সফর করে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করবেন সার্জিও গোর। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও তার বৈঠক হতে পারে।

শনিবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে দুপুরে ঢাকা ত্যাগ করবেন তিনি।

পড়ুন: ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন