বিজ্ঞাপন

মেহেরপুরে ফুটবল খেলতে গিয়ে তরুণের মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলায় ফুটবল খেলতে গিয়ে রাব্বি (১৭) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার আজান গ্রামের ফুটবল মাঠে এ ঘটনা ঘটে। নিহত রাব্বি মেহেরপুর সদর উপজেলার মিজার আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিল রাব্বি। খেলার একপর্যায়ে হঠাৎ বুকে ব্যথা অনুভব করে মাঠেই অসুস্থ হয়ে পড়ে। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাহিদ জানান, হাসপাতালে আনার আগেই রাব্বির মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকজনিত কারণেই তার মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

গাংনী থানার ওসি (তদন্ত) আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

পড়ুন : পঞ্চগড়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন