বিজ্ঞাপন

দুই ট্রেনের মাঝখানে প্রাণ গেল বৃদ্ধের

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ট্রেনে কাটা পড়ে গাজি মিয়া (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গাজি মিয়া ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের শ্রীপুর গ্রামের বজলু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্টেশনের একটি লাইনে ঢাকাগামী মহানগর গোধূলি এক্সপ্রেস যাত্রাবিরতি করছিল। একই সময়ে পাশের লাইন দিয়ে বিরতিহীন চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস স্টেশন অতিক্রম করছিল। এ সময় গাজি মিয়া রেললাইনে উঠলে দ্রুতগতির ট্রেনটির ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, তিনি মহানগর গোধূলি এক্সপ্রেস থেকে নেমে রেললাইন পার হওয়ার চেষ্টা করছিলেন। তখনই সুবর্ণ এক্সপ্রেস চলে এলে দুর্ঘটনাটি ঘটে। তবে ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে নিশ্চিত হওয়ার কথা জানিয়েছে রেলওয়ে পুলিশ।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কুদ্দুস বলেন, প্রাথমিকভাবে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা হয়েছে। তাঁর ছেলে বাংলাদেশ পুলিশের একজন সদস্য। তিনি ট্রেন থেকে পড়ে মারা গেছেন, নাকি রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন—বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন

পড়ুন : মেহেরপুরে ফুটবল খেলতে গিয়ে তরুণের মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন