বিজ্ঞাপন

বিএনপির নাম ভাঙিয়ে সালিশ করলে পুলিশে দেওয়া হবে : কালীগঞ্জে রাশেদ খান

অফিস খুলে বিএনপির নাম ভাঙিয়ে সালিশ করলে তাদের পুলিশে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বিকেলে কালীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

রাশেদ খান বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে একদম জিরো টলারেন্স। যারা মাদক সেবন ও বেচাকেনা করে এদের এলাকায় থাকতে হলে এসব বন্ধ করতে হবে। অন্যথায় এলাকা ছাড়তে হবে। মাদক ব্যবসায়ীদের কোন ছাড় দেওয়া হবে না। কেউ আপনাদের রক্ষা করতে পারবে না।

তিনি বলেন, মারামারি, রাহাজানি, চাদাবাজি, মাস্তানি, শালিস এগুলো ভালো কাজ না। উপজেলার রাখালগাছি এলাকায় বিএনপির এক কর্মীর নাম উল্লেখ করে বলেন, পরবর্তীতে চাঁদাবাজি করলে এলাকায় থাকতে পারবে না। সন্ত্রাসী করবেন কালীগঞ্জে থাকা যাবে না। এটা তারেক রহমানের সরকার।

নিমতলা এলাকায় অফিস খুলে শালিস করার বিষয়ে তিনি বলেন, অফিস খুলে বিএনপির নাম ভাঙিয়ে শালিস করে। এগুলো বন্ধ করতে হবে। বিএনপির ক্ষতি করবে এমন কাউকে ছাড় দেওয়া হবে না। শালিস করে ৫০ হাজার টাকা নেয়। আমি নাকি এ টাকার ভাগ পাই। এগুলো আর করা যাবে না। চাঁদাবাজি, শালিস, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে একদম জিরো টলারেন্স।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক আব্দুল মজিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদসহ অন্যান্যরা।

পড়ুন:চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে বাস, নিহত ২

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন