বিজ্ঞাপন

দামুড়হুদার পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের জয়রামপুর মল্লিকপাড়ায় পুকুরে ডুবে তপু (৯) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত তপু ওই গ্রামের অটোচালক ওসমানের ছোট ছেলে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ১টার দিকে এঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বাড়ির সামনে খেলা করছিলো তপু। পরে দীর্ঘ সময় অতিবাহিত হলেও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

খোজাখুজির এক পর্যায়ে বিকেল ৪টার দিকে স্থানীয়রা তালপুকুরে তপুর মরদেহ ভাসতে দেখে পরিবারকে খবর দেয়। খবর পেয়ে এলাকাবাসীর সহযোগিতায় পুকুর থেকে তপুর মরদেহটি উদ্ধার করা হয়।

শিশু তপুর আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তাদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিন বলেন, সংবাদ শুনে দামুড়হুদা মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এ বিষয়ে কারো কোন অভিযোগ না থাকাই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এবিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে বাস, নিহত ২

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন