ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। দীর্ঘ ক্যারিয়ারে নিজের সাবলীল অভিনয় দক্ষতা দিয়ে দর্শকের মনে রাজত্ব করছেন দীর্ঘদিন ধরে। রূপালী পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব এই অভিনেত্রী। মাঝে মাঝেই নতুন নতুন রূপ ও গ্ল্যামারাস লুকে ভক্তদের চমকে দেন তিনি।
সম্প্রতি নিজের ফেসবুক পেজে সোনালি রঙের মেটালিক শাড়ি ও ঐতিহ্যবাহী অলঙ্কারে সাজানো কয়েকটি ছবি প্রকাশ করেন অপু বিশ্বাস। ছবিগুলোতে তাকে রাজকীয় আবহে দেখা যায়, যা মুহূর্তেই ভক্তদের দৃষ্টি কাড়ে। তার অভিজাত স্টাইল, আত্মবিশ্বাসী অভিব্যক্তি এবং নান্দনিক উপস্থাপনা সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসা পাচ্ছে।
ছবিগুলোর ক্যাপশনে অপু বিশ্বাস তার এই বিশেষ লুকের পেছনে কাজ করা স্টাইলিস্ট মাহফুজ কাদরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, এই লুকের প্রতিটি সূক্ষ্ম ছোঁয়া, প্রতিটি ডিটেইল এবং সৌন্দর্যের পেছনে রয়েছে স্টাইলিস্টের নিবেদন, রুচি ও শিল্পীসত্তা।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে অভিনেত্রী লেখেন, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নতুনভাবে আবিষ্কার করার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। তার মতে, সৌন্দর্য যখন দক্ষ ও সৃজনশীল হাতে ধরা পড়ে, তখন সেটি কেবল সাজ নয়, শিল্পে রূপ নেয়।
ছবিগুলোতে অপু বিশ্বাসের পোজ, চোখের চাহনি এবং আভিজাত্যের ছোঁয়া ভক্ত-অনুরাগীদের দারুণভাবে আকৃষ্ট করেছে। কমেন্ট বক্সে ঢালিউড তারকার রূপ ও নান্দনিক রুচির ভূয়সী প্রশংসা করছেন নেটনাগরিকরা।
পড়ুন : আর্থিক প্রতারণায় অভিযোগ সোহম চক্রবর্তীর বিরুদ্ধে
সা/


