বিজ্ঞাপন

লন্ডনে ‘রহস্যময়’ তরুণীর সঙ্গে আরিয়ান

বলিউডের ‘বাদশাহ’ শাহরুখ খানের পরিবার বা সন্তানদের নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। বিশেষ করে বড় ছেলে আরিয়ান খানকে নিয়ে বলিপাড়ায় কৌতূহলের পারদ সবসময়ই উর্ধ্বমুখী। পেশাগত জীবনের পাশাপাশি আরিয়ানের ব্যক্তিগত জীবন নিয়েও নেটপাড়ায় চর্চা লেগে থাকে। এবার নতুন করে শাহরুখ-পুত্রের প্রেমজীবন নিয়ে তুঙ্গে উঠেছে জল্পনা।

বিজ্ঞাপন

প্রথমে ওই তরুণীর পরিচয় জানা না গেলেও পরে নেটিজেনদের অনেকেই তাকে শিল্পী ভিনি তাকাইর বলে দাবি করেন।

ইন্সটাগ্রামে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যায়, লন্ডনের একটি ক্যাসিনো থেকে একসঙ্গে বের হচ্ছেন আরিয়ান ও ভিনি। আরিয়ান ছিলেন সাধারণ পোশাকে, আর ভিনি পরেছিলেন কালো রঙের পোশাক।

ছবিগুলো প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা। অনেকেই জানতে চাইছেন, তারা কি শুধু বন্ধু, নাকি তাদের মধ্যে বিশেষ কোনো সম্পর্ক রয়েছে।

এদিকে ছবি ভাইরাল হওয়ার পর ভিনি তার ইনস্টাগ্রামে লন্ডন ভ্রমণের কয়েকটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে লিখেন, লন্ডন, তোমাকে ভালোবাসি। এরপর থেকেই গুঞ্জন আরো জোরালো হয়।

এ ছাড়া, ইনস্টাগ্রামে আরিয়ান ও ভিনি একে অপরকে ফলো করেন বলেও জানা গেছে। তবে প্রেমের গুঞ্জন নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি দুজনের কেউই।

এর আগেও আরিয়ানের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা হয়েছে। অভিনেত্রী ও মডেল লারিসা বোনেসির সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছিল। আরিয়ানের পোশাকের ব্র্যান্ড ডি’ইয়াভল এক্স-এর প্রচারণায় লারিসাকে দেখা যায়। পাশাপাশি আরিয়ানের পরিচালনায় নির্মিত ওয়েব সিরিজ ‘দ্য ব্যা***ডস অব বলিউড’-এর প্রিমিয়ারেও উপস্থিত ছিলেন তিনি।

তবে সেই সময়ও সম্পর্কের গুঞ্জন নিয়ে মুখ খোলেননি আরিয়ান। এবারও লন্ডনের ছবি ঘিরে তৈরি হওয়া আলোচনা নিয়ে নীরব রয়েছেন শাহরুখপুত্র।

পড়ুন : প্রকাশ হলো ৪ হাজার কোটি রুপির সিনেমা ‘রামায়ণ’-এর ট্রেলার

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন