১৭/০২/২০২৬, ১২:২৪ অপরাহ্ণ
27 C
Dhaka
১৭/০২/২০২৬, ১২:২৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নতুন গঠিত ইসি প্রত্যাখ্যান করল নাগরিক কমিটি

সংস্কার ছাড়া নতুন নির্বাচন কমিশন গঠন ও কমিশনারদের নিয়োগসহ শপথ গ্রহণের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে জাতীয় নাগরিক কমিটি। রোববার (২৪ নভেম্বর) বিকেলে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানানো হয়।

বিজ্ঞাপন

শুরুতেই জাতীয় নাগরিক কমিটির মূখপাত্র সামান্তা শারমিন বলেন, সংস্কারের আগেই পূর্বের আইনের অধীনে নির্বাচন কমিশন গঠন যুক্তিযুক্ত হয়নি। এই রাষ্ট্রপতির অধীনে কারও নিয়োগ বৈধ হতে পারে না বলেও মন্তব্য করেন সামান্তা শারলিন।

এ সময় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারি সংস্কার রিপোর্ট আসার আগে সংস্কার কমিশনকে সময় দেয়ার আহ্বান জানান।

এর, গত বৃহস্পতিবার চতুর্দশ সিইসি হিসেবে এ এম এম নাসির উদ্দীন ও চারজন নির্বাচন কমিশনরকে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ (রোববার) নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এবং নতুন চারজন কমিশনার শপথ গ্রহণ করেছেন। দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদেরকে শপথ পড়ান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সাকু।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন