চলমান যুদ্ধে ইরান বিজয় অর্জন করেছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার ও শীর্ষ সমন্বয়কারী মোহাম্মদ বাঘের গালিবাফ। তবে এই বিজয়কে দীর্ঘমেয়াদি ও আরও শক্তিশালী করতে হবে বলে মন্তব্য করেছেন তিনি।
একই সঙ্গে দেশের জনগণকে উজ্জ্বল ভবিষ্যতের আশা ধরে রাখার আহ্বান জানিয়েছেন গালিবাফ। ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, ইরানি পার্লামেন্ট কোঅর্ডিনেশন কাউন্সিলে দেওয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গালিবাফ বলেন, দেশের দায়িত্বশীল ব্যক্তিদের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত ইরানের সর্বোচ্চ নেতার নির্বাহী ক্ষমতা ও সক্ষমতা আরও বৃদ্ধি করা। তিনি উল্লেখ করেন, একটি শক্তিশালী ইরান গড়ে তোলার যেকোনো উদ্যোগ এই বিষয়কে কেন্দ্র করেই শুরু হওয়া প্রয়োজন।
পড়ুন: র্যাবের ‘আয়নাঘরে’ স্বরাষ্ট্রমন্ত্রীকেও রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর
আর/


