বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াডে ফিরলেন লিটন

ইনজুরি শঙ্কা থাকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরুতে ঘোষিত প্রথম টেস্টের স্কোয়াডে ছিলেন না লিটন দাস। তবে দল দেশ ছাড়ার ঠিক আগ মুহূর্তে স্কোয়াডে ফেরানো হলো সাদা বলের অধিনায়ককে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে পেশির চোটে পড়েন লিটন। সেই ইনজুরিতেই অজিদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ এবং জিম্বাবুয়ের বিপক্ষে পুরো সিরিজেই খেলা হয়নি তার। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াডেও শুরুতে রাখাও হয়নি তাকে।

স্কোয়াড ঘোষণার আগের দিন এক বিবৃতিতে বিসিবি জানয়েছিল, পেশির ইনজুরির কারণে লিটনের পুনর্বাসন শেষ হবে ১২-১৩ আগস্ট নাগাদ। অর্থাৎ প্রথম টেস্টে আর খেলার তেমন সুযোগ নেই। পুনর্বাসন শেষে পরীক্ষা সাপেক্ষে জানা যাবে, পরের টেস্টে খেলতে পারবেন কিনা লিটন।

তবে হুট করেই সেই পুনর্বাসন প্রক্রিয়া কেন সংক্ষিপ্ত করা হলো, সেটা এখনও জানা যায়নি। বিসিবি জানিয়েছে, পুনর্বাসন প্রক্রিয়া ভালোভাবে সম্পন্ন করায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য লিটনকে ফিট মনে করা হচ্ছে। আগামী ২ আগস্ট (রোববার) অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বেন লিটন।

স্কোয়াডে লিটনের অন্তর্ভূক্তি নিঃসন্দেহে কিছুটা ভরসা বাড়াবে বাংলাদেশের। কারণ অজিদের মাটিতে বড় এই সিরিজে নাহিদ রানা এবং শরিফুল ইসলামের মতো গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড়কে পাচ্ছে না বাংলাদেশ। লিটন যুক্ত হওয়ায় ব্যাটিং বিভাগে কিছুটা স্বস্তি ফিরল।

অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের প্রথম টেস্টের স্কোয়াড— নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, অমিত হাসান, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, ইবাদত হোসেন, মুশফিক হাসান এবং লিটন দাস।

বিজ্ঞাপন

পড়ুন : এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশের নেতৃত্বে সাকিব

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন