বিজ্ঞাপন

বাংলাদেশসহ ৫০ দেশের জন্য মার্কিন ভিসার নতুন নিয়ম

২০ হাজার ডলারের ভিসা বন্ড কর্মসূচিকে স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। অনলাইনে প্রকাশিত মার্কিন সরকারি বিজ্ঞপ্তির বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এর ফলে বাংলাদেশসহ ৫০টি দেশের ভিসা আবেদনকারীদের মার্কিন ভিসা পেতে ২০ হাজার ডলার পর্যন্ত বন্ড জমা দিতে হতে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘কনস্যুলার কর্মকর্তারা ভিসা প্রদানের শর্ত হিসেবে সংশ্লিষ্ট ভিসা আবেদনকারীদের ২০ হাজার ডলার পর্যন্ত বন্ড জমা দেয়ার নির্দেশ দিতে পারেন। তবে কোন আবেদনকারীকে বন্ড দিতে হবে, তা সংশ্লিষ্ট কনস্যুলার কর্মকর্তাই নির্ধারণ করবেন।’

এতে আরও বলা হয়, ‘২০২৫ সালের ভিসা বন্ড পাইলট প্রকল্পের মাধ্যমে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর, হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর এবং অর্থ দপ্তর যৌথভাবে এই বন্ড কর্মসূচির কার্যকারিতা মূল্যায়নের সুযোগ পায়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দেখা গেছে, বন্ডধারী ভিসা গ্রহীতাদের ভিসার নিয়ম মেনে চলা নিশ্চিত করতে এই বন্ড কর্মসূচি একটি অত্যন্ত কার্যকর মাধ্যম।’

পূর্বে পরিচালিত পাইলট প্রকল্পে কনস্যুলার কর্মকর্তারা ৫ হাজার, ১০ হাজার কিংবা সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত বন্ডের শর্ত যুক্ত করতে পারতেন। তবে চূড়ান্ত নীতিমালায় ৫ হাজার ডলারের অপশনটি বাতিল করে বন্ডের সর্বোচ্চ পরিমাণ বাড়িয়ে ২০ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে। ফেডারেল রেজিস্টারে আনুষ্ঠানিকভাবে প্রকাশের পর আগামী ৩ আগস্ট থেকে এই নতুন নিয়মটি কার্যকর হবে। যেসব দেশের নাগরিকদের ক্ষেত্রে এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে, সেই ৫০টি দেশের তালিকায় ৩০টিই আফ্রিকার দেশ।

মার্কিন কর্মকর্তাদের দাবি, নির্ধারিত সময় পার হওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করার প্রবণতা কমাতেই এই নীতি গ্রহণ করা হয়েছে। তবে অভিবাসন অধিকারকর্মীদের যুক্তি, এই পদক্ষেপ যুক্তরাষ্ট্র ভ্রমণে বৈধ যাত্রীদের উৎসাহিত করার বদলে নিরুৎসাহিত করবে।

নতুন ভিসা নিয়মের আওতায় যে ৫০ দেশ

আলজেরিয়া, অ্যাঙ্গোলা, অ্যান্টিগা এন্ড বারবুডা, বাংলাদেশ, বেনিন, ভুটান, বোটসওয়ানা, বুরুন্ডি, কেপ ভার্দে, কম্বোডিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, আইভরি কোস্ট, কিউবা, জিবুতি, ডমিনিকা, ইথিওপিয়া, ফিজি, গ্যাবন, গাম্বিয়া, জর্জিয়া, গ্রেনাডা, গিনি, গিনি বিসাউ, কিরগিজস্তান, লেসোথো, মালাউয়ি, মৌরিতানিয়া, মৌরিশিয়াস, মঙ্গোলিয়া, মোজাম্বিক, নামিবিয়া, নেপাল, নিকারাগুয়া, নাইজেরিয়া, পাপুয়া নিউ গিনি, সাও তোমে এন্ড প্রিন্সিপে, সেনেগাল, সেইশেলস, তাজিকিস্তান, তানজানিয়া, টোগো, টোঙ্গা, তিউনিশিয়া, তুর্কমেনিস্তান, টুভালু, উগান্ডা, ভানুয়াতু, ভেনেজুয়েলা, জাম্বিয়া ও জিম্বাবুয়ে।

বিজ্ঞাপন

পড়ুন : চীনের এআই জোট ওয়াইকোতে যুক্ত হচ্ছে বাংলাদেশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন