শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এ বছর শিক্ষার বাজেট বাড়িয়ে জিডিপির ২ শতাংশ করা হয়েছে। যার পরিমাণ ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা। আগামীতে এই বাজেট জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
আজ শনিবার দুপুরে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলানায়তনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমাদের সময় শেষ, আগামী দিনের বাংলাদেশ গড়ার দায়িত্ব এখন তোমাদের। শিক্ষাঙ্গনের এই মূল্যবান সময়কে সৎ পথে কাজে লাগাতে হবে। শিক্ষার বাজেট বৃদ্ধি, গবেষণা জোরদার ও কারিকুলাম উন্নয়নে সরকার সর্বদা শিক্ষার্থীদের পাশে থাকবে।
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. একেএম মতিনুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইউজিসির চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সমন্বয়ক প্রফেসর ড. এস এম আব্দুল আওয়াল, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. তোজাম্মেল হোসেন ও ইবি’র উপ-উপাচার্য প্রফেসর ড. এমতাজ হোসেন।
এছাড়াও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী সহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দুই পর্বের অনুষ্ঠানের প্রথম পর্বে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ, কলা, সামাজিক বিজ্ঞান, আইন এবং ইসলামিক ও তুলনামূলক ধর্মতত্ত্ব অনুষদের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এবং দ্বিতীয় পর্বে (দুপুর ২ টা থেকে) ব্যবসায় প্রশাসন, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি এবং জীববিজ্ঞান অনুষদের নবীন শিক্ষার্থীরা উপস্থিত অংশ গ্রহন করেন।
পড়ুন:প্রতিমন্ত্রীর ভিডিও ভাইরাল ইস্যুতে পঞ্চগড়ে সনাতনীদের বিক্ষোভ ও সংবাদ সম্মেলন
ইমি/


