বিজ্ঞাপন

মির্জাপুরে কৃষি ব্যাংকের সেরা শাখা ব্যবস্থাপক সম্মাননা পেলেন জাহিদুল ইসলাম

বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন–২০২৬-এ সেরা শাখা ব্যবস্থাপক হিসেবে সম্মাননা অর্জন করেছেন টাঙ্গাইল (দক্ষিণ) অঞ্চলের মির্জাপুর শাখার ব্যবস্থাপক মো. জাহিদুল ইসলাম।

আজ শনিবার (১ আগস্ট) ঢাকায় বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভাগীয় কার্যালয়ে আয়োজিত শাখা ব্যবস্থাপক সম্মেলনে ২০২৫–২০২৬ অর্থবছরে ব্যবসায়িক লক্ষ্য অর্জন, দক্ষ নেতৃত্ব, সুশাসন, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপক তার হাতে প্রশংসাপত্র তুলে দেন।

সম্মাননা পাওয়ার পর প্রতিক্রিয়ায় মো. জাহিদুল ইসলাম বলেন, “আলহামদুলিল্লাহ। এই স্বীকৃতি শুধু আমার একার নয়; এটি আমার সহকর্মীদের আন্তরিক সহযোগিতা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিকনির্দেশনা এবং গ্রাহকদের আস্থা ও ভালোবাসার ফল। মহান আল্লাহর অশেষ রহমতে এই অর্জন সম্ভব হয়েছে। এই সম্মান আমাকে ভবিষ্যতে আরও সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে অনুপ্রাণিত করবে।”

তিনি আরও বলেন, এই অর্জনের পেছনে যাঁদের প্রত্যক্ষ ও পরোক্ষ অবদান রয়েছে, তাঁদের সকলের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেন।

বাংলাদেশ কৃষি ব্যাংকের এ সম্মাননা তার কর্মদক্ষতা ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং স্থানীয়দের মাঝেও আনন্দের সঞ্চার করেছে।

বিজ্ঞাপন

পড়ুন : মনোহরদীতে জমি-সংক্রান্ত বিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন