ইরানের ওপর পূর্বপরিকল্পিত হামলার হুমকি বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তা ‘দ্রুত একটি চুক্তিতে পৌঁছানোর শর্তসাপেক্ষ’ বলে জানিয়েছেন তিনি। খবর আলজাজিরার।
ট্রাম্প জানান, ইরানসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো তাকে হামলা স্থগিত রাখার অনুরোধ জানিয়েছে। কারণ, হিসেবে উল্লেখ করা হয়েছে যে ‘একটি চুক্তির মূল রূপরেখা চূড়ান্ত হয়েছে’, যার মধ্যে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।
ট্রাম্প আরও বলেন, বিশ্বের স্বার্থে এবং একটি স্থিতিশীল ও সমৃদ্ধ ইরানের ভবিষ্যতের কথা বিবেচনা করে তিনি হামলা বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। তবে দ্রুত একটি চুক্তি সম্পন্ন না হলে পরিস্থিতি পরিবর্তিত হতে পারে বলেও ইঙ্গিত দেন।
এ ছাড়া তিনি দাবি করেন, ইসরায়েলও এই সিদ্ধান্ত ও সম্ভাব্য চুক্তির প্রতি সমর্থন জানিয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্রও মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকার এবং পরিস্থিতির আরও অবনতি হলে অঞ্চল ত্যাগের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছিল। সাম্প্রতিক এই ঘোষণায় সামরিক উত্তেজনার মধ্যেই কূটনৈতিক সমাধানের সম্ভাবনা নতুন করে আলোচনায় এসেছে।
সূত্র: রয়টার্স
পড়ুন: পর্যটকবাহী বিমান বিধ্বস্ত পেরুতে, সব আরোহী নিহত
আর/


