বিজ্ঞাপন

রোববার রাজধানীর যেসব এলাকায় দোকান ও মার্কেট বন্ধ

প্রতিদিনই বিভিন্ন প্রয়োজনে কোথাও না কোথাও কেনাকাটা করতে যেতে হয়। সাপ্তাহিক ছুটির দিনে অনেকেই পরিবার-পরিজন নিয়ে কেনাকাটা বা ঘুরতে বের হন। তবে অনেক সময় আগে থেকে তথ্য না জানার কারণে গিয়ে দেখা যায়, ওই এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ।

বিজ্ঞাপন

নিয়মিত সাপ্তাহিক ছুটির অংশ হিসেবে এসব এলাকার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখেন ব্যবসায়ীরা। তাই বাসা থেকে বের হওয়ার আগে জেনে নিন, রাজধানীর কোন কোন এলাকায় আজ দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।

আজ রোববার (২ আগস্ট) রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে—

মার্কেট:
পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসি পল্লি, ইব্রাহীমপুর বাজার, বিসিএস কম্পিউটার সিটি (আইডিবি), রজনীগন্ধা মার্কেট, ইউএই মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট গুলশান-১ ও ২, গুলশান পিংক সিটি, মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোরান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স এবং মিতালি অ্যান্ড ফ্রেন্ড সুপার মার্কেট।

দোকানপাট:
শেরেবাংলা নগর, আগারগাঁও, তালতলা, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, মিরপুর-১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকা, তেজগাঁও শিল্প এলাকা এবং ক্যান্টনমেন্ট এলাকার দোকানপাট বন্ধ থাকবে।

এ ছাড়া গুলশান-১ ও ২, বনানী, মহাখালী কমার্শিয়াল এরিয়া, নাখালপাড়া, মহাখালী ইন্টার সিটি বাস টার্মিনাল এলাকা, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ীর একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ ও সানারপাড় এলাকার দোকানপাটও বন্ধ থাকবে।

পড়ুন: ইরানে হামলা বন্ধের ঘোষণা দিলেন ট্রাম্প

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন