বিজ্ঞাপন

৮০ বছর বয়সে মারা গেলেন ‘বিগ পুসি’খ্যাত ভিনসেন্ট পাস্তোর

জনপ্রিয় মার্কিন টেলিভিশন সিরিজ ‘দ্য সোপ্রানোস’-এ সালভাতোর ‘বিগ পুসি’ বোনপেনসিয়েরো চরিত্রে অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া অভিনেতা ভিনসেন্ট পাস্তোর মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। শনিবার তাঁর মৃত্যুর বিষয়টি অ্যাসোসিয়েটেড প্রেসকে নিশ্চিত করেন দীর্ঘদিনের ব্যবস্থাপক বব ম্যাকগোয়ান।

বিজ্ঞাপন

ম্যাকগোয়ান জানান, কয়েক দিন ধরে পাস্তোরের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে নিউইয়র্কের সিটি আইল্যান্ডে তাঁর নিজ বাড়িতে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। ‘দ্য সোপ্রানোস’-এর আরেক অভিনেতা ভিনসেন্ট কুরাতোলার কাছ থেকে তিনি প্রথম মৃত্যুর খবর জানতে পারেন।

পাস্তোর মাফিয়া ও দুর্ধর্ষ চরিত্রে অভিনয়ের জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন। তবে তাঁর অভিনয়জীবন শুধু ‘বিগ পুসি’ চরিত্রেই সীমাবদ্ধ ছিল না। দীর্ঘ ক্যারিয়ারে তিনি চলচ্চিত্র ও টেলিভিশনের নানা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

পাস্তোরের সাবেক প্রতিনিধি রবার্ট অ্যাটারম্যান বলেন, তিনি অসাধারণ প্রতিভাবান একজন অভিনেতা ছিলেন। অন্যদিকে বব ম্যাকগোয়ান জানান, অভিনয়ের পাশাপাশি পাস্তোর ছিলেন একজন উদার মনের মানুষ। তিনি নিয়মিত দাতব্য প্রতিষ্ঠানে অনুদান দিতেন এবং মানুষের সাহায্যে সবসময় এগিয়ে আসতেন। তাঁর মৃত্যুতে হলিউড অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

পড়ুন:শুটিং করতে গিয়ে গুরুতর আহত রাশমিকা

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন