চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভাত রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শাহারন খাতুন (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
রোববার (০২ আগস্ট) সকালে আলমডাঙ্গা উপজেলার আসাননগর গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। নিহত শাহারন খাতুন একই গ্রামের মাসুদ হোসেনের স্ত্রী।
স্থানীয়রা জানান, রবিবার সকালে পরিবারের জন্য রাইস কুকারে ভাত রান্না করার প্রস্তুতি নিচ্ছিলেন শাহারন খাতুন। বৈদ্যুতিক সংযোগ দেওয়ার সময় বোর্ডটি ভেঙে তার হাতের পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে তাকে ঘরের মেঝেতে বিদ্যুতের তার হাতে জড়ানো অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই মারা যান তিনি।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
পড়ুন:পুলিশের গাড়ীতে হামলার নির্দিষ্ট গোয়েন্দা তথ্য নেই, শুধু ‘রিমাইন্ডার’: ডিবি প্রধান
ইমি/


