বিজ্ঞাপন

দিনাজপুর বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১নং ইউনিটের উৎপাদন বন্ধ

যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১নং ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, রাতের মধ্যেই ইউনিটটি চালু করা হবে।

শনিবার ভোররাত ৫ টা ৫০ মিনিটে এই ইউনিট বন্ধ করা হয়। বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এই ইউনিটটি চালু করতে প্রয়োজনীয় মেরামত কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। রাতের মধ্যেই এই ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে এবং তা জাতীয় গ্রীডে যুক্ত হবে বলে আশা প্রকাশ করেন।

বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, হঠাৎ করেই শনিবার ভোররাত ৫ টা ৫০ মিনিটে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১নং ইউনিটে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে ওই ইউনিটটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে করে এই ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার আগে এই ইউনিট থেকে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে যুক্ত হচ্ছিল।

তবে এই কেন্দ্রের ৩নং ইউনিটটি চালু রয়েছে এবং এই ইউনিট থেকে ১৭৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে যুক্ত হচ্ছে। আর এই কেন্দ্রের ২নং ইউনিটটি দীর্ঘ ২০২০ সাল থেকেই বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে এক নারীর মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন