বিজ্ঞাপন

কুমিল্লা প্রেসক্লাবের নব-নির্বাচিত নির্বাহী কমিটিকে সিজেএফডির অভিনন্দন

কুমিল্লা প্রেসক্লাবের নব-নির্বাচিত নির্বাহী কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি)। রবিবার (২ আগস্ট) সিজেএফডির নবনির্বাচিত কমিটির সভাপতি সাঈদ আহমেদ খান ও সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন জসিম এক যৌথ বিবৃতিতে এ অভিনন্দন জানান।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৩০ জুলাই) কুমিল্লা প্রেসক্লাবের ২০২৬-২৮ কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে একাত্তর টিভির কাজী এনামুল হক ফারুক এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক আজকের কুমিল্লার ইমতিয়াজ আহমেদ জিতু নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন তাওহীদ হোসেন মিঠু (মোহনা টিভি), সাদিক হোসেন মামুন (ইনকিলাব), সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন আকাইদ (বাসস), সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির জীবন (এটিএন নিউজ), অর্থ সম্পাদক শাহ আলম শফি (আমার দেশ), দপ্তর সম্পাদক ওমর ফারুকী তাপস (কুমিল্লার আলো), প্রচার ও প্রকাশনা সম্পাদক রিপন চন্দ্র দাস (কুমিল্লা কণ্ঠ), পাঠাগার সম্পাদক জিএম জামাল উদ্দিন দামাল (সাপ্তাহিক সমতটের কাগজ), বিজ্ঞান, তথ্য-প্রযুক্তি ও গবেষণা সম্পাদক আসিফ হোসাইন মান্না (সাপ্তাহিক মেগোতি), সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক দিলীপ মজুমদার (প্রতিদিনের বাংলাদেশ)। এছাড়া নির্বাহী সদস্য এইচ এম জাকারিয়া মানিক (ভোরের পাতা), রফিকুল ইসলাম চৌধুরী খোকন (যমুনা টিভি), ইয়াসমীন রীমা (নিউ এজ), খালেদ সাইফুল্লাহ (এখন টিভি) ও আনোয়ার হোসাইন (বৈশাখী টিভি) নির্বাচিত হয়েছেন।

বিবৃতিতে সিজেএফডি নেতৃবৃন্দ কুমিল্লা প্রেসক্লাবের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন। পাশাপাশি কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচিত সব সদস্য প্রতিবারের ন্যায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে কুমিল্লাকে এগিয়ে নিতে সাহায্য করবে বলে আশাবাদী সিজেএফডি।

বিজ্ঞাপন

পড়ুন : দিনাজপুর বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১নং ইউনিটের উৎপাদন বন্ধ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন