বিজ্ঞাপন

নওগাঁয় সুগন্ধি চাল মজুতের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সুগন্ধি চাল মজুতের অভিযোগে নওগাঁর বড় দুটি রাইস মিলকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (৩ আগস্ট) দুপুরে চালানো অভিযান দুটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নওগাঁর সহকারী পরিচালক রুবেল আহম্মেদ।

বিজ্ঞাপন

জরিমানাকৃত মিল দুটি হলো- বেলকন কোম্পানি প্রাইভেট লিমিটেড ও টিকে এগ্রো ইন্ডাস্ট্রিজ।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নওগাঁর সহকারী পরিচালক রুবেল আহমেদ জানান, অভিযোগ ছিল বেলকন কোম্পানি প্রাইভেট লিমিটেড ও টিকে এগ্রো ইন্ডাস্ট্রিজ দীর্ঘ সময় ধরে সুগন্ধি চাল অবৈধভাবে মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে। এই সূত্র ধরেই অভিযানে নামে ভোক্তা অধিকার অধিদপ্তর। অভিযানে অভিযোগের সত্যতাও মেলায় বেলকন কোম্পানি প্রাইভেট লিমিটেডকে ২০ হাজার এবং টিকে এগ্রো ইন্ডাস্ট্রিজকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, সম্প্রতি বাজারে সুগন্ধি চালের দাম ২০০ টাকা অতিক্রম করেছে। যা খুবই অস্বাভাবিক ও অপ্রত্যাশিত। মূল্য বৃদ্ধির বিষয়টি বিভিন্ন গণমাধ্যমের খবরেও গুরুত্ব পেয়েছে। আর তাই পরিস্থিতি স্বাভাবিক করতেই মাঠে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই অভিযান চলে বলেও জানান তিনি।

অভিযানে নওগাঁ কৃষি বিপণন অধিদপ্তরের বিপণন কর্মকর্তা সোহাগ সরকারসহ, পুলিশ এবং জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পড়ুন: তিস্তা মহাপরিকল্পনা ও অর্থনৈতিক করিডর বাস্তবায়নে আশাবাদী চীন: রাষ্ট্রদূত

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন