বিজ্ঞাপন

চট্টগ্রাম বন্দরের চ্যানেলে কনটেইনারবাহী জাহাজের দুর্ঘটনা, উদ্ধার অভিযান চলছে

চট্টগ্রাম বন্দরের নৌচ্যানেলে চলাচলের সময় স্টিয়ারিংয়ে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় একটি কনটেইনারবাহী জাহাজ দুর্ঘটনার কবলে পড়েছে। সোমবার দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটে এ ঘটনা ঘটে।

বন্দর সূত্রে জানা গেছে, এমভি সিএনসি ইউরেনাস নামের কনটেইনারবাহী জাহাজটি চ্যানেল দিয়ে চলাচলের সময় হঠাৎ স্টিয়ারিং বিকল হয়ে নিয়ন্ত্রণ হারায়। একপর্যায়ে জাহাজটি ২ নম্বর রেড বয়ের সঙ্গে ধাক্কা লেগে রিটেইনিং ওয়ালে আটকে যায়।

ঘটনার পরপরই উদ্ধার ও জাহাজ সরিয়ে নেওয়ার অভিযান শুরু হয়। অভিযানে কাণ্ডারী-৪ ও কাণ্ডারী-১১ টাগবোট মোতায়েন করা হয়েছে। টাগবোট দুটি জাহাজটিকে নিরাপদে সরিয়ে নিতে কাজ করছে।

বন্দর কর্তৃপক্ষের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ কোস্ট গার্ড-এর সদস্যরা ঘটনাস্থলে সমন্বিতভাবে কাজ করছেন। জাহাজটির নিরাপত্তা নিশ্চিত করা এবং নৌচ্যানেলে স্বাভাবিক চলাচল বজায় রাখতে সংশ্লিষ্ট সব সংস্থা নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। পরিস্থিতির উন্নয়নের সঙ্গে সঙ্গে বিস্তারিত তথ্য জানানো হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন