বিজ্ঞাপন

মেহেরপুরে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির জেলা কমিটি গঠন

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল-১৯-এর সহায়তায় বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (বিজেপিসি)-এর মেহেরপুর জেলা কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২ আগস্ট) খুলনার অরণ্য ইকো পার্কে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির (বিজেপিসি) কেন্দ্রীয় সভাপতি কৌশিক দে ও সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান কবির নবগঠিত জেলা কমিটির নাম ঘোষণা করেন।

নবগঠিত কমিটিতে বাংলাদেশ প্রতিদিন ও গ্লোবাল টেলিভিশনের মেহেরপুর জেলা প্রতিনিধি মাহাবুবুল হক পোলেনকে সভাপতি এবং দৈনিক জনবাণীর মেহেরপুর প্রতিনিধি রাশেদ খানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এ ছাড়া অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক জবাবদিহির জেলা প্রতিনিধি মিজানুর রহমান অপু। নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন দৈনিক ভোরের পাতার জেলা প্রতিনিধি মো. সাইদ হোসেন, বাংলা এডিশন অনলাইন পত্রিকার মো. সেলিম রেজা, দৈনিক ইত্তেফাকের মো. শামিম হোসেন, দৈনিক এশিয়া বাণীর মো. মনিরুল ইসলাম, দৈনিক বাংলাদেশ সমাচারের মো. রফিকুল ইসলাম এবং দৈনিক সরজমিন বার্তার জন অমৃত মণ্ডল।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতারা বলেন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা, অধিকার সংরক্ষণ এবং গণমাধ্যমের স্বাধীন পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি কাজ করবে। পাশাপাশি জেলা পর্যায়ে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি, নেটওয়ার্কিং এবং পেশাগত সহযোগিতা জোরদারেও এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

পড়ুন : সৌর বিদ্যুৎ আরও সাশ্রয়ী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন