বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম ব্যক্তিগত ও পারিবারিক সফর শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন। তিনি মঙ্গলবার (৪ আগস্ট) ভোর ৫টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বিজ্ঞাপন
জাতীয় সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, চিফ হুইপ নূরুল ইসলাম গত ২৮ জুলাই ব্যক্তিগত ও পারিবারিক সফরে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছাড়েন। সপ্তাহব্যাপী এ সফর শেষে মঙ্গলবার ভোরে তিনি দেশে ফেরেন।
পড়ুন : আজ সংবিধান সংশোধন বিশেষ কমিটির প্রথম বৈঠক
সা/


