বিজ্ঞাপন

আগামীকাল জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দীর্ঘ প্রতীক্ষার পর বুধবার (৫ আগস্ট) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। সকাল ৯টায় শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিজ্ঞাপন

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের মন্ত্রী, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন।

উদ্বোধনের দিন জাদুঘরটি যুদ্ধাহত পরিবারগুলোর জন্য উন্মুক্ত থাকবে। পরে অনলাইনে আবেদন করে সাধারণ দর্শনার্থীরাও জাদুঘরটি পরিদর্শনের সুযোগ পাবেন।

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত এ জাদুঘরে আন্দোলনের বিভিন্ন পর্যায়ের আলোকচিত্র, গুরুত্বপূর্ণ দলিল, স্মারক, অডিও-ভিডিও উপকরণ এবং শহীদদের স্মৃতিচিহ্ন সংরক্ষণ করা হয়েছে।

পড়ুন: ‘জুলাই ৩৫’: মার্চ টু ঢাকা, কারফিউ-গুলি পেরিয়ে গণঅভ্যুত্থানের দ্বারপ্রান্তে বাংলাদেশ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন