বিজ্ঞাপন

দায়িত্ব পালনে গাফিলতি বরদাস্ত নয়, মানবিক পুলিশিং নিশ্চিতের নির্দেশ কেএমপি কমিশনারের

দায়িত্ব পালনে কোনো ধরনের শৈথিল্য, গাফিলতি বা অবহেলা বরদাস্ত করা হবে না বলে কঠোর বার্তা দিয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) নবাগত পুলিশ কমিশনার মোঃ সাজ্জাদুর রহমান। একই সঙ্গে তিনি জনগণের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন।

বিজ্ঞাপন

সোমবার বিকেল ৪টায় কেএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে সদ্য যোগদানকৃত পুলিশ কমিশনার মোঃ সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে অপরাধ ও ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের অংশগ্রহণে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় ও দিকনির্দেশনামূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ কমিশনার খুলনা মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও জনবান্ধব করার লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, দায়িত্ব পালনে কোনো ধরনের শৈথিল্য, গাফিলতি বা অবহেলা সহ্য করা হবে না। পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সততা, শৃঙ্খলা, সময়ানুবর্তিতা এবং জনগণের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করতে হবে।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল, অতিরিক্ত দায়িত্বে অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা এবং অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর, অতিরিক্ত দায়িত্বে এফঅ্যান্ডবি) এম. এম. শাকিলুজ্জামান, যিনি অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) (ভারপ্রাপ্ত) হিসেবেও দায়িত্ব পালন করছেন। এছাড়া কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

পড়ুন:খাদ্যসংকট ও টিকার অভাব: ফকিরহাটে মানুষ-কুকুর সংঘাত তুঙ্গে, নেই সরকারি ব্যবস্থাপনা

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন