বিজ্ঞাপন

জুলাইকে ভুলিয়ে দেয়ার অপচেষ্টা তছনছ করা হবে : জামায়াত আমীর

জুলাইকে ভুলিয়ে দেওয়ার সংগ্রাম শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে তছনছ করে দেয়া হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘জুলাই আন্দোলন’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান বলেন, জুলাই আন্দোলনে কোনো রাজনৈতিক দল মাস্টারমাইন্ড ছিল না। অথচ আন্দোলনে অংশ না নেয়া ব্যক্তিরাও এখন নিজেদের মাস্টারমাইন্ড দাবি করছেন।

তিনি বলেন, ৫ আগস্ট যারা শেখ হাসিনার বিদায়কে ‘মিরাকল’ বলেছিলেন, তারাই এখন অভ্যুত্থানের ভাগ-বাটোয়ারায় ব্যস্ত।

জুলাই আন্দোলন বিপ্লবীদের জন্য সহজ ছিল না উল্লেখ করে জামায়াত আমির বলেন, সে সময় বিপ্লবীদের আশ্রয় দেওয়ার মতো কেউ ছিল না। এমনকি আপনজনরাও তাদের আশ্রয় দেয়নি।

তিনি বলেন, এই আন্দোলনে অংশ নেয়া প্রতিটি ব্যক্তি একেকজন মাস্টারমাইন্ড। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কারও অবদান যেন হারিয়ে না যায়।

ডা. শফিকুর রহমান বলেন, ১৯৭১ সালে নিহত, আহত এবং মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা তৈরি হয়নি। ১৯৭১ সালের মতো ২০২৪ সালও যেন হারিয়ে না যায়। তিনি জুলাই আন্দোলনের সঠিক ইতিহাস সামনে আনার আহ্বান জানান।

পড়ুন : গ্রহণযোগ্য সংবিধান সংশোধন চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন