বিজ্ঞাপন

শাকিব খানের আবদার রাখতে ববিতা যে শর্ত দিলেন

দীর্ঘদিন চলচ্চিত্র থেকে দূরে থাকলেও আবারও বড় পর্দায় ফেরার ইঙ্গিত দিলেন কিংবদন্তি চিত্রনায়িকা ববিতা। তবে সেই প্রত্যাবর্তনের জন্য একটি শর্তও জুড়ে দিয়েছেন তিনি। আর সেই শর্তের কেন্দ্রেই রয়েছেন ঢাকাই চলচ্চিত্রের মেগাস্টার শাকিব খান।

বিজ্ঞাপন

সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে জন্মদিন উপলক্ষে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ববিতা। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি যোগ দেন শাকিব খান। জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি ববিতার কাছে একটি আবদারও করেন তিনি। আলাপচারিতার একপর্যায়ে শাকিব খান বলেন, আপনি প্লিজ সিনেমা করবেন। এটা আমার হাম্বল রিকোয়েস্ট। আপনার সঙ্গে আমি আবারও কাজ করতে চাই।

শাকিবের অনুরোধের জবাবে ববিতা জানান, শুধু অভিনয়ের জন্য নয়, বরং মানসম্মত গল্প ও শক্তিশালী চরিত্রের অপেক্ষায় আছেন তিনি। এরপরই মেগাস্টারকে প্রতিশ্রুতি দিয়ে বলেন, আমাকে সেরকম গল্প নিয়ে আসো, তোমার আর আমার যেন চ্যালেঞ্জিং কিছু করার সুযোগ থাকে। তাহলে আমি করব। কথা দিলাম, তোমার সঙ্গে ছবি করব। অনুষ্ঠানে শাকিব খানের পেশাদারিত্ব, কাজের প্রতি নিষ্ঠা এবং সাম্প্রতিক চলচ্চিত্র নিয়েও প্রশংসা করেন ববিতা।

উল্লেখ্য, ঢাকাই চলচ্চিত্রে ববিতা ও শাকিব খান একসঙ্গে বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। তাদের অভিনীত ‘মা আমার স্বর্গ’, ‘খোদার পরে মা’ এবং ‘মায়ের জিহাদ’ দর্শকদের কাছে ব্যাপক সাড়া ফেলেছিল। এবার শাকিবের অনুরোধ আর ববিতার প্রতিশ্রুতির পর দুই তারকাকে আবারও একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে কি না, সেটিই এখন ভক্তদের সবচেয়ে বড় প্রত্যাশা।

পড়ুন : লন্ডনের মঞ্চে একসঙ্গে গাইবেন নচিকেতা ও জয় শাহরিয়ার

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন