বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পাট ও বস্ত্রমন্ত্রী আলহাজ্ব আব্দুল মতিন চৌধুরীর ১৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৪ আগষ্ট মঙ্গলবার বিকালে উপজেলার পূর্বাচলের ১নং সেক্টর এলাকায় এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শরীফ আহমেদ টুটুল। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদপুর ইউনিয়ন বিএনপি নেতা মশিউর রহমান সোহেল, আনোয়ার আব্দুল্লাহ প্রমূখ।
এ সময় বক্তারা প্রয়াত স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর জীবদ্দশায় রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা স্মরণ করেন। তারা বলেন, আব্দুল মতিন চৌধুরী ছিলেন পূর্বাচলের মাধ্যমে রূপগঞ্জের অর্থনৈতিক মুক্তিদানের কান্ডারী। আজ পূর্বাচলের কারনে রূপগঞ্জ দেশের শীর্ষস্থানীয় মূল্যবান শিল্পনগরীতে রূপ নিয়েছে।
পড়ুন : সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মরহুম আব্দুল মতিন চৌধুরীর কবরে শ্রদ্ধা নিবেদন


