বিজ্ঞাপন

কালিয়াকৈরে বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে বুধবার (৫ আগস্ট) বলিয়াদি জমিদার বাড়ির মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. নুরুল ইসলাম সিকদার এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব এস. এম. আনোয়ার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী বলেন,

“জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাসে এক গৌরবময় অধ্যায়। যারা দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে আহতদের চিকিৎসা, পুনর্বাসন এবং শহীদ পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বিএনপি সব সময় জনগণের অধিকার আদায়ের আন্দোলনে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর বিএনপির আহ্বায়ক মো. মামুদ সরকার ,পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক মান্নান দেওয়ান,মৌচাক ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক নজরুল ইসলাম

অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

পড়ুন:সিরাজগঞ্জে বাসচাপায় পথচারী নিহত

ইমি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন