বিজ্ঞাপন

গাজীপুরে অভিযানে জিএমপি, মাদকদ্রব্য, নগদ অর্থ ও দেশীয় অস্ত্রসহ আটক ২

গাজীপুর মহানগরকে মাদক মুক্ত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহানগরে টঙ্গী এলাকায় আকস্মিক অভিযান চালিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

বিজ্ঞাপন

বুধবার (০৫ আগস্ট, ২০২৬) মহানগরে টঙ্গী হাজী মাজার বস্তিতে আনুমানিক রাত ২ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত টানা আট ঘণ্টা এ আকস্মিক অভিযান পরিচালনা করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদারের প্রত্যক্ষ দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মোহাম্মদ বেলায়েত হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এতে জিএমপির ক্রাইম বিভাগ, গোয়েন্দা শাখা (ডিবি), এপিবিএন এবং টঙ্গী পশ্চিম থানার একাধিক চৌকস টিম যৌথভাবে অংশগ্রহণ করেন।

অভিযানকালে টঙ্গী হাজী মাজার বস্তির বিভিন্ন আস্তানা থেকে বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র ও নগদ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের মধ্যে ২২০ গ্রাম হেরোইন এবং ২১০০ পুড়িয়া হেরোইন (যার ওজন প্রায় ১.৬ কেজি), নগদ ২ লাখ ৬৪ হাজার ৫৬০ বাংলাদেশি টাকা এবং ২৮০ ওমানের রিয়াল, ১৫টি রামদা, ২টি সামুরাই, ১টি স্টিলের চাপাতি, ১০টি স্টিলের পাইপ এবং ১টি প্লাস্টিকের খেলনা পিস্তল। এছাড়াও ১টি টাকা গণনার মেশিন, ১টি প্যাকেজিং মেশিন, ৩টি ডিভিআর (DVR) এবং স্বর্ণ সদৃশ অলংকার (৩টি চেইন, ৭টি আংটি ও ২টো ব্রেসলেট) রয়েছে।

ঘটনাস্থল থেকে মাদক ব্যবসার সাথে জড়িত ও সেবনরত অবস্থায় ০২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযান শেষে উপস্থিত জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তারা জানান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এলাকা থেকে মাদক নির্মূল, সন্ত্রাস দমন এবং সাধারণ মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের কঠোর ও আকস্মিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পড়ুন : ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন