বিজ্ঞাপন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বৃষ্টি উপেক্ষা করে ময়মনসিংহে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হচ্ছে। বুধবার সকালে বৃষ্টি উপেক্ষা করে নগরীর বাইপাস মোড়ে শহীদদের স্মরণ করে জুলাই স্মৃতিস্তম্বে প্রথমে শ্রদ্ধা প্রদর্শন করেন বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবীর সরকার।

বিজ্ঞাপন

পরে পর্যায়ক্রমে শ্রদ্ধা জানান, ময়মনসিংহ-৪ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, রেঞ্জ ডিআইজি জাহিদুল হাসান, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, সিটি প্রশাসক রুকুনোজ্জামান রোকন, জেলা প্রশাসক সাইফুর রহমান, জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, পুলিশ সুপার কামরুল হাসানসহ বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শহীদদের স্মরণ করে জুলাই স্মৃতিস্তম্বে শ্রদ্ধা প্রদর্শন করেন।

উপস্থিত বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানান।

পড়ুন:গাজীপুরে অভিযানে জিএমপি, মাদকদ্রব্য, নগদ অর্থ ও দেশীয় অস্ত্রসহ আটক ২

ইমি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন