বিজ্ঞাপন

জুলাই গণ-অভ্যুত্থানের উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচিতে ১১ দলের গণমিছিল

জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচিতে ১১ দলীয় জোটের আয়োজনে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ৫ (আগস্ট) বিকেলে বেলকুচি পৌর এলাকার শেরনগর স্কুল মাঠে গণমিছিল পূর্ব এক সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল।

উপজেলা সেক্রেটারি অধ্যাপক মাওঃ মাজহারুল ইসলামের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, নায়েবে আমীর অধ্যাপক নূর-উন-নবী সরকার, উপাধ্যক্ষ মাওঃ আবুল হাসেম সরকার, সহকারী সেক্রেটারি মাওঃ মাহবুবুর রশিদ শামীম, অফিস সেক্রেটারি মাওঃ আবুল হোসাইন ভঁইয়া, উপজেলা কর্মপরিষদ মাওঃ ছানোয়ার হোসাইন, মাওঃ আহসান হাবীব, ছাত্র প্রতিনিধি মুসা হাসেমী, উপজেলা শিবির সভাপতি আরিয়ান ইসমাইল প্রমূখ।

এ সময় সমাবেশে বক্তারা বলেন, দেশকে দুর্নীতি, বৈষম্য ও দুঃশাসনমুক্ত করে একটি ইনসাফভিত্তিক, মানবিক ও কল্যাণরাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। নেতৃবৃন্দ, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তারা বলেন, শহীদদের আত্মত্যাগের মাধ্যমে দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

সমাবেশ শেষে, একটি গণমিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে দলীয় নেতা-কর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় তারা দেশ, জাতি ও জনগণের কল্যাণে বিভিন্ন স্লোগান দেন এবং শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের সন্ত্রাসী কার্যক্রম বন্ধের মাধ্যমে সকল ছাত্র সংগঠনগুলোর সহ অবস্থান ও শিক্ষার পরিবেশ বজায় রাখার আহবান জানান।

বিজ্ঞাপন

পড়ুন : জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাঙ্গাবালীতে আলোচনা সভা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন