বিজ্ঞাপন

মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলা

দেশে ২০২৪ সালে গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামীলীগের সাবেক প্রধানমন্ত্রী ও দলীয় নেতাকর্মীরা। দুই বছর পর আজ ভারতে ফরেন প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হওয়ার পরপরই মাগুরায় সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

বুধবার (৫ আগস্ট) রাত আনুমানিক পৌনে ৯টার দিকে একদল ক্ষুব্ধ জনতা সাকিব আল হাসানের বাড়ি লক্ষ্য করে পরপর পেট্রোল বোমা ও ইটপাটকেল নিক্ষেপ করে। হামলায় বাড়ির বিভিন্ন কাঁচের জানালা ভেঙে যায়।

প্রাথমিকভাবে জানা গেছে, ঘটনার সময় বাড়িতে কোনো সদস্য উপস্থিত ছিলেন না। ফলে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ঘটনার খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে মাগুরা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। পরে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

তাৎক্ষণিকভাবে হামলার ঘটনায় কেউ আটক হয়েছে কিনা বা এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

পড়ুন : ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন