২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য সংসদ সচিবালয় থেকে ভোটার তালিকা নির্বাচন কমিশনে (ইসি) পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) এ তালিকা ইসিতে পাঠানো হয় বলে জানা গেছে।
এর আগে নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সংসদ সচিবালয়ের কাছে ভোটার তালিকা চাওয়া হয়েছে।
গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করে নির্বাচন কমিশন। এরই অংশ হিসেবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সংসদের স্পিকারের সঙ্গে বৈঠক করেছেন।
রাষ্ট্রপতি নির্বাচনে শুধুমাত্র সংসদ সদস্যরা ভোট দেওয়ার সুযোগ পান। তাই সংসদ সদস্যদের তালিকার ভিত্তিতেই ভোটার তালিকা প্রস্তুত ও প্রকাশ করবে নির্বাচন কমিশন।
পড়ুন: ট্রাইব্যুনালে কল রেকর্ড দাখিল: সাদ্দাম-ইনানকে ফোনে হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের
আর/


