পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দুই টেস্টের জন্য ১৬ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। হাঁটুর চোটের কারণে বাঁহাতি ব্যাটার জ্যাকব বেথেল ছিটকে যাওয়ায় ইংল্যান্ডের ব্যাটিং অর্ডারে এসেছে বেশ কিছু পরিবর্তন।
তরুণ ব্যাটার জর্ডান কক্সকে তিন নম্বর পজিশনে ব্যাট করার সুযোগ দেওয়া হয়েছে। আর কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফর্ম করে প্রায় দুই বছর পর টেস্ট দলে ফিরেছেন ড্যান লরেন্স। বেন স্টোকসের অবসরের পর অফস্পিন অলরাউন্ডার হিসেবে ৬ নম্বরে ব্যাট করবেন তিনি।
বেন স্টোকসের অবসরের পর পূর্ণাঙ্গ অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর জো রুটের অধীনে এটিই প্রথম টেস্ট সিরিজ। এদিকে দলে ফিরেছেন ওলে পোপ, ব্রাইডন কার্স, স্যাম কুক ও ওলে রবিনসন।
সিরিজের প্রথম টেস্ট ম্যাচে আগামী ১৯ আগস্ট পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক ইংল্যান্ড। ম্যাচটি অনুষ্ঠিত হবে হেডিংলিতে। আর লর্ডসে ২৭-৩১ আগস্ট অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি। আর এজবাস্টনে তৃতীয় ও শেষ টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে ৯-১৪ সেপ্টেম্বরে।
প্রথম দুই টেস্টের জন্য ইংল্যান্ড স্কোয়াড
জো রুট (অধিনায়ক), জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, শোয়েব বশির, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, স্যাম কুক, জর্ডান কক্স, বেন ডাকেট, ম্যাথিউ ফিশার, এমিলিও গে, ড্যান লরেন্স, ওলি পোপ, ওলি রবিনসন, জেমি স্মিথ, জোশ টাং।
পড়ুন : বাংলাদেশ অনূর্ধ্ব-২০ হকি দলের প্রধান কোচ হলেন জাইলস বোনেট


